বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

কেয়ামতে সবার বিপক্ষে স্বাক্ষী থাকবে

 সুরা: নাহল

আয়াত নং :-89

টিকা নং:86, 87, 


وَ یَوْمَ نَبْعَثُ فِیْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا عَلَیْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِیْدًا عَلٰى هٰۤؤُلَآءِؕ وَ نَزَّلْنَا عَلَیْكَ الْكِتٰبَ تِبْیَانًا لِّكُلِّ شَیْءٍ وَّ هُدًى وَّ رَحْمَةً وَّ بُشْرٰى لِلْمُسْلِمِیْنَ۠


(হে মুহাম্মাদ! এদেরকে সেই দিন সম্পর্কে হুঁশিয়ার করে দাও) যেদিন আমি প্রত্যেক উম্মাতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেবো, যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য আমি তোমাকে নিয়ে আসবো। (আর এ সাক্ষ্যের প্রস্তুতি হিসেবে) আমি এ কিতাব তোমার প্রতি নাযিল করেছি, যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে৮৬ এবং যা সঠিক পথনির্দেশনা, রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির নত করে দিয়েছে। ৮৭


তাফসীর : 

তাফহীমুল কুরআন:



টিকা:৮৬) অর্থাৎ এমন প্রত্যেকটি জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে, যার ওপর হিদায়াত ও গোমরাহী এবং লাভ ও ক্ষতি নির্ভর করে, যা জানা সঠিক পথে চলার জন্য একান্ত প্রয়োজন এবং যার মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। ভুলক্রমে কিছু কিছু তাফসীর লেখক تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ বাক্যাংশটি এবং এর সম-অর্থবোধক আয়াতগুলোর অর্থ করে এভাবে যে, কুরআনে সবকিছু বর্ণনা করা হয়েছে। তারপর তারা নিজেদের এ বক্তব্য সত্য প্রমাণ করার জন্য কুরআন থেকে বিজ্ঞান ও টেকনোলজির অদ্ভূত অদ্ভূত বিষয়বস্তু টেনে বের করতে থাকে।



টিকা:৮৭) অর্থাৎ যারা আজ এ কিতাবটি মেনে নেবে এবং আনুগত্যের পথ অবলম্বন করবে এ কিতাব জীবনের সব ক্ষেত্রে তাদেরকে সঠিক পথ দেখাবে, একে অনুসরণ করে চলার কারণে তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে এবং এ কিতাব তাদেরকে এ সুসংবাদ দেবে যে, চূড়ান্ত ফায়সালার দিন আল্লাহর আদালত থেকে তারা সফলকাম হয়ে বের হয়ে আসবে। অন্যদিকে যারা এ কিতাব মানবে না তারা যে কেবল হিদায়াত ও রহমত থেকে বঞ্চিত হবে তাই নয় বরং কিয়ামতের দিন যখন আল্লাহর নবী তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে দাঁড়াবেন তখন এ দলীলটিই হবে তাদের একটি জবরদস্ত প্রমাণ। কারণ নবী একথা প্রামণ করে দেবেন যে, তিনি তাদেরকে এমন জিনিস দিয়েছিলেন যারা মধ্যে হক ও বাতিল এবং সত্য ও মিথ্যার পার্থক্য সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে বর্ণনা করে দেয়া হয়েছিল।



ফী জিলালিল কুরআন:


তারপর রসূলুল্লাহ(স.)-এর সাথে তাঁর জাতির ব্যবহারকে কেন্দ্র করে যে অবস্থা সৃষ্টি হয়েছিলাে সেই অবস্থাটাকে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এরশাদ হচ্ছে, 'আর সেই দিনকে স্মরণ করা দরকার যে দিন আমি, আল্লাহ তায়ালা, প্রত্যেক জাতির মধ্য থেকে একজন সাক্ষ্য দানকারীকে.... রহমত এবং সকল মুসলমানের জন্যে যা সুসংবাদ দানকারী।'(আয়াত ৮৯) এখানে মােশরেকদের যে পরিণতির কথা উল্লেখিত হয়েছে তার আলােকে এবং কেয়ামতের ওই ভয়ংকর দিনে তখন কাফেররা তাদের অলীক দেব-দেবী বা সমাজ পতিদের কাছ থেকে সকল প্রকার সম্পর্ক মুক্তির ঘােষণা দেবে, সেই অবস্থার প্রেক্ষাপটে এবং যখন ওই সব ব্যক্তিত্ব যাদের আল্লাহর সাথে শরীক করা হলে, তারা যখন এই অপরাধের ব্যাপারে তাদের অজ্ঞতার কথা জানাবে তখনকার করুণ ও অসহায় অবস্থাকে সামনে রেখেই মক্কার কোরায়শদের সাথে রসূলুল্লাহ(স.)-এর অবস্থাকে পরিমাপ করা হয়েছে, 'যেদিন প্রত্যেক উম্মত থেকেই একজন সাক্ষ্যদানকারীকে বের করে আনা হবে' অর্থাৎ, সময় মতােই এ অবস্থা তার সকল বিভীষিকা নিয়ে হাযির হয়ে যাবে, আর একই সময়ে। 'হে রসূল, তােমাকেও আনা হবে জাতির ব্যাপারে সাক্ষ্য দেয়ার জন্যে।...' এরপর জানানাে হচ্ছে যে, 'যে কিতাব রসূলের কাছে এসেছে, তা সব কিছুর ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দানকারী।...' অতএব, এ কিতাব নাযিল হওয়ার পর আর কারাে কোনাে তর্কবিতর্ক করার সুঘােগ নেই। এবং কোনাে ব্যক্তির কোনাে ওযর ওজুহাত দেখানাের মতােও কোনো অবকাশ নেই, কারণ মুসলমানদের জন্যে এ কিতাব 'হেদায়াত ও রহমত'। অতএব হেদায়াত ও রহমত যে পেতে চাইবে তার প্রথম কাজ হচ্ছে, ওই কঠিন ও ভয়ংকর দিন আসার পূর্বেই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তার হুকুম মতাে জীবন যাপন করা। আর এইভাবে কোরআন মজীদে, আলােচ্য বিষয়টিকে যথাযথভাবে হৃদয়গ্রাহী করার জন্যে কেয়ামতের দৃশ্যাবলী তুলে ধরা হচ্ছে, যেন এ দৃশ্যাবলীর বিবরণ বাস্তব ছবির মতাে মানুষের অন্তর্দৃষ্টিতে ফুটে উঠে তাকে সত্যের দিকে এগিয়ে দিতে পারে।


সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

কাফেরদের শাস্তি

সুরা: নাহল
আয়াত নং :-88

اَلَّذِیْنَ كَفَرُوْا وَ صَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا یُفْسِدُوْنَ

যারা নিজেরাই কুফরীর পথ অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়েছে তাদেরকে আমি আযাবের পর আযাব দেবো, দুনিয়ায় তারা যে বিপর্যয় সৃষ্টি করতো তার বদলায়।

তাফসীর : 

  *কেয়ামতের ময়দানে নেতা ও জনগণের ঝগড়া :  এরপর কোরআন আমাদের সামনে কেয়ামতের ময়দানের একটি দৃশ্য চিত্রায়ন করছে। আজকের যারা মূর্তিপূজা কিংবা কাউকে অন্ধ অনুসরণ কিংবা কাউকে অদৃশ্যের বিষয়ে জ্ঞানী কিংবা নিজেদের জন্যে আইন কানুন রচনা করার অধিকার দিয়ে আল্লাহর সাথে শরীক করছে এইসব মােশরেক এবং শরীকদের মাঝে ঝগড়ার দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরে। 'যে দিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষী দাড় করাবাে... যারা অস্বীকার করেছে এবং আল্লাহর রাস্তায় আসা থেকে মানুষকে বাধা দিয়েছে, তাদের ওপর আমি আযাবের ওপর আযাব বাড়িয়ে দেব যেসব অশান্তিকর কাজ তারা করতে থেকেছে, তারই প্রতিদান স্বরূপ তাদেরকে দেয়া হবে এ আযাব।'(আয়াত ৮৪-৮৮) ওপরের আয়াতগুলােতে নবীদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, সকল নবীই তাদের জাতির মধ্য থেকে এগিয়ে আসা ঈমানদারদেরকে সাথে নিয়ে দাওয়াতী কাজ করতে গিয়ে নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়েছেন এবং দুনিয়ার জীবনে নানা প্রকার দুঃখ কষ্টের মধ্যে অব্যাহতভাবে তাবলিগী কাজ চালিয়ে গিয়েছেন। আয়াতে যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করেছিলাে তাদের করুণ অবস্থাও ফুটে উঠেছে। যারা সত্যের বিরােধিতা করেছিলাে এবং সত্যকে উৎখাত করার জন্যে তাদের সমস্ত শক্তি প্রয়ােগ করেছিলাে, তাদের সম্পর্কে এ প্রসংগে জানানাে হচ্ছে যে, কেয়ামতের দিন আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে তাদেরকে কোনাে যুক্তি তর্ক পেশ করার সুযােগ দেয়া হবে না, তাদের পক্ষে কারাে সুপারিশও গ্রহণ করা হবে না এবং সে দিন কোনাে কাজ বা কথা দিয়ে তাদের রবের করুণাপূর্ণ দৃষ্টি আকর্ষণেরও কোনাে সুযােগ দেয়া হবে না। প্রকৃতপক্ষে মৃত্যুর সাথে সাথে পরিমাপ করা তওবা করা বা নিজেদেরকে শােধরানাের সকল সুযােগ শেষ হয়ে যাবে। মৃত্যুর পর শুধু হিসাব নিকাশ হওয়া ও পুরস্কার বা শাস্তি গ্রহণ করা ছাড়া অন্য সকল প্রকার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই এরশাদ হচ্ছে, 'যখন যালেমরা আযাব দেখতে শুরু করবে তখন তাদের আযাবকে কোনাে প্রকার হালকা করাও হবে না অথবা তাদের অবস্থাকে কোনােভাবেই পুনর্বিবেচনা করা হবে না।' ওপরের আয়াতগুলােতে এরপর দেখা যায়, বর্ণনা ধারা কেটে গিয়ে আসছে সেসব মােশরেকদের দৃশ্য যারা আল্লাহর ক্ষমতায় অন্যদের অংশীদার করে এবং তাদের দাসত্ব করতাে, তাদের বানিয়ে দেয়া আইন কানুন মানতাে। সেসব শরীকদেরকে দেখিয়ে তারা আল্লাহ রাব্বুল ইজ্জত এর কাছে আরয করবে, বলবে, ‘হে আমাদের রব, ওই হচ্ছে আমাদের সেই সব মাবুদ যাদেরকে আপনার ক্ষমতার অংশীদার বলে মনে করতাম এবং আপনাকে বাদ দিয়ে তাদেরকেই আমরা সাহায্যের জন্যে ডাকতাম।' রােজ হাশরের দিন ওরা নিজেদের দোষ স্বীকার করে নিয়েই তারা একথা বলবে, অথচ এর আগে দুনিয়ায় বেঁচে থাকতে তারা তাদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছিলাে। সাধারণ মানুষের এই দুর্বলতার সুযােগ নিয়ে সমাজের নেতারা, নিজ নিজ স্বার্থে জনগণকে এমনভাবে ভেড়া বানিয়ে রাখতে যে স্বাধীনভাবে কোনাে চিন্তা করার সুযােগও তাদেরকে দিতাে না। নানা প্রকার ভয় দেখিয়ে, অর্থনৈতিক চাপে রেখে ও তাদের মধ্যে বিভিন্ন অন্ধবিশ্বাস সৃষ্টি করে নিজেদের কথা মানতে তাদেরকে বাধ্য করতাে এবং বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা নিজেদের হাতে কর্তৃত্ব ধরে রাখতাে। তাদেরকে বুঝাতাে, 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।' নিজেদের স্বার্থে মানুষের ওপর এই যুলুম প্রচন্ডভাবে নাড়া দিয়েছিলাে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে। আফ্রিকার নিগ্রোদেরকে ধরে এনে যখন আমেরিকার ধনকুবেররা অসহায় দাসে পরিণত করছিলাে এবং স্থানীয় নিগ্রোদেরকে যখন তারা অন্যান্য আমেরিকানদের মতাে নাগরিক স্বাধীনতা দিচ্ছিলাে না তখন আব্রাহাম লিংকন উদাত্ত কণ্ঠে বলে উঠেছিলেন, 'Man was born free; but everywhere he is in chains. আর কেয়ামতের দিন ওই দেব দেবীদের সম্পর্কে এই আইন প্রনেতা বিধান দাতা নেতাদের সম্পর্কে ওরা বলবে না যে, ওরা আল্লাহর শরীক, বরং বলবে 'ওরা আমাদের শরীক অর্থাৎ আমরা আমাদের অন্ধত্বের কারণে ওদেরকে আল্লাহর শরীক বলে মনে করতাম। সে দিন কিন্তু ওইসব শরীকরা অর্থাৎ ওইসব ধর্ম যাজক বা সমাজপতিরা যারা মানুষকে ভুলের মধ্যে রেখে তাদের কাছ থেকে অন্ধভাবে তাদের আনুগত্য করতে বাধ্য করতাে এই মারাত্মক ধোকাবাজি করার অপরাধে লিপ্ত থাকার কথা স্মরণ করে ভয়ে কাঁপতে থাকবে। কেয়ামতের ওই কঠিন দিনে তার মুখােমুখি হবে তাদের ওইসব অন্ধভক্ত দাসদের যারা সেদিন সকল ভয়ের উর্ধে উঠে যাবে এবং তাদের মুখের ওপর কথা ছুড়ে দিয়ে তারা বলে উঠবে, তোমরা, অবশ্যই তােমরা মহামিথ্যাবাদী। এসময় তারা আল্লাহর দিকে মুখ করে আত্মসমর্পণ করবে এবং অনুনয় বিনয় করতে থাকবে। এরশাদ হচ্ছে, 'তারা সেদিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তাদের উদ্ভাবিত সকল কথা সেদিন নিষ্ফল হয়ে যাবে।' অর্থাৎ মােশরেকরা তাদের এইসব মনগড়া কাজ কর্মের কারণে এমন কোনাে কিছুর অধিকারী হবে না, যার বিনিময়ে সেই কঠিন দিনে তারা শান্তি থেকে মুক্তি পেতে পারে। এরশাদ হচ্ছে, 'সেদিন সে সব কিছু নিস্ফল হয়ে যাবে যা কিছু মনগড়া ও মিথ্যা তারা তৈরী করে বলতে এবং অনুসরণ করতাে। এ কথার ওপর এখানে আলােচনা শেষ হচ্ছে যে, কুফরী যারা করেছিলাে অপরকে কুফরী করতে উদ্বুদ্ধ করেছিলাে এবং মানুষকে সত্যপথ গ্রহণ করায় বাধা দিয়েছিলাে তাদেরকে দ্বিগুন আযাব দেয়া হবে। এরশাদ হচ্ছে, 'যারা কুফুরী করেছিলাে আর মানুষকে আল্লাহর পথে আসা থেকে বাধা দিয়েছিলাে, উপর্যুপরি আযাব দিয়ে তাদের কষ্ট আরো বাড়িয়ে দেবাে, যেহেতু তারা (পৃথিবীর বুকে) বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি করতে থেকেছে।' অর্থাৎ কুফুরী করা অর্থাৎ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস অথবা তার আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরী করে মানুষের ওপর চাপিয়ে দেয়া-ই হলাে সবচেয়ে বড় ফাসাদ বড়াে কুফরী, এই কুফুরীই হলাে সকল বিশৃংখলা ও অশাস্তির মূল-এ বিষয়ে যে কোনাে চিন্তাই একটি বিপর্যয়, আর এহেন বিশ্বাসের গােলমালের কারণে তারা বাস্তবে বহু কুফরী কাজে লিপ্ত রয়েছে, যার ফল শুধু অশান্তিই অশান্তি এবং এটাই এক বিরাট অপরাধ। দ্বিতীয় অপরাধটি হচ্ছে অপরকে হেদায়াতের পথ থেকে সরিয়ে রাখা-এজন্যে তাদেরকে যহুশুণ বেশী আযাব দেয়া হবে। সকল জনপদের জন্যেই এটা সাধারণ অবস্থা। অর্থাৎ, যে কোনাে ব্যক্তি ওপরে বর্ণিত মতে অন্যায় কাজ করবে তাদের সবার অবস্থা একই হবে।

পাইলসের হোমিও চিকিৎসা Piles Treatment

https://youtu.be/1mz15phzlL4